Google search engine

এভারকেয়ার হাসপাতালের উদ্দ্যোগে চট্টগ্রামে পার্টনারস মিট প্রোগ্রাম

বাংলাদেশের চট্টগ্রামে মেডিকেল ভ্যালু ট্রাভেল প্রফেশনালদের সাথে আজ (রবিবার) একটি পার্টনারস মিট প্রোগ্রামের আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি আয়োজিত হয়। চট্টগ্রামের রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কীভাবে উন্নতি আনা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই প্রোগ্রামে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ারের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং, চিফ অপারেটিং অফিসার সামির সিং, কর্পোরেট মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের এজিএম রাম প্রসাদ সুশীল সহ অন্যান্য সিনিয়র ব্যক্তিত্বরা।

এছাড়া, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল আলিম রাজু (সেক্রেটারি – ওয়েলফেয়ার) এবং দাঊদ আরমান (প্রেস সেক্রেটারি)।

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের প্রথম Joint Commission International (JCI) স্বীকৃত হাসপাতাল, যা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest