Google search engine

দুই আসরের পরই আবার আয়োজন এশিয়ায়

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে সৌদি আরব। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা কংগ্রেসে আজ বুধবার (১১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে কাতার ২০২২ সালে।

২০২৬ এবং ২০৩০ সালের দু’টি আসরের পরই আবার বিশ্বকাপের আসর বসবে এশিয়ায়।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আগামী ২০২৬ সালের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ২০৩৪ সালে সৌদি আরবও বিশ্বকাপ আয়োজন করবে একইসংখ্যক দল নিয়ে।

দেশটির রিয়াদ, জেদ্দা, খোবার, আভা ও নেয়ম শহরের ১৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হতে পারে রিয়াদের কিং সালমান স্টেডিয়ামে। ৯২ হাজার আসনসংখ্যার স্টেডিয়ামটির নির্মাণকাজ চলছে এখন।

আজকের ফিফা কংগ্রেসে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয় মরক্কো, পর্তুগাল ও স্পেনের নাম। তবে ওই বছর বিশ্বকাপের শতবছর পূর্তি উপলক্ষ্যে কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়।

উল্লেখ্য, ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য একমাত্র দেশ হিসেবে সৌদি আরবই বিড করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest