Google search engine

দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ব্যবহারে বিড়ম্বনা

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক,হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারছেন না অনেকে।

আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলছে। গ্রাহকদের অভিযোগ, হঠাৎ ক‌রে ইন্টারনেট গতি ক‌মে গিয়েছে। কেউ কেউ ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারলেও বার্তা, ছ‌বি ও ভি‌ডিও পোস্ট করতে বিড়ম্বনা হচ্ছে। অনেকের অভিযোগ ফেসবুকে আপডেট পোস্ট পাওয়া যা‌চ্ছে না। এছাড়াও কমেন্ট করতে না পারা, একই কমেন্ট একাধিক বার হয়ে যাওয়া এবং মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ছবি আপলোড করতে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest