Google search engine

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহে সর্বনিম্নে

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে গেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ২,৩৭৪ ডলার ৮৪ সেন্টে, যা ১০ জুলাইয়ের পর সর্বনিম্ন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি ২,৩৭৪ ডলার ২০ সেন্টে নেমেছে।

স্পট মার্কেটে গতকাল রুপার দামও ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্স রুপার মূল্য দাঁড়িয়েছে ২৭ ডলার ৯১ সেন্টে, যা ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। প্লাটিনামের দামও গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে, আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৩৪ ডলার ৭০ সেন্টে পৌঁছেছে। প্যালাডিয়ামের দামও ২ দশমিক ৪ শতাংশ কমে ৯১০ ডলার ৭৫ সেন্টে নেমে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) অনেকদিন ধরেই সুদহার কমানোর কথা বিবেচনা করছে। যদি সুদহার কমানো হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়বে। রয়টার্সের একটি জরিপ অনুযায়ী, আগামী মাসে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। অন্যদিকে, চলতি বছর প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম আউন্সপ্রতি ১,০০০ ডলারের নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest