Google search engine

দেয়াল টপকে পালালেন সাবেক ডিবি প্রধান হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, তবে তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এর আগে তিনি পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান।

পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে মানুষের ভিড় বাড়তে থাকে। হারুন তখন পুলিশ প্রধানের সঙ্গে সারাদিন ছিলেন। তবে শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর তিনি আর কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি সদর দফতরের পূর্ব পাশের সিটি করপোরেশনের দেয়াল টপকে বেরিয়ে যান। পরে সাধারণ পোশাক পরে জনসাধারণের মধ্যে মিশে যান।

আরেকটি সূত্র জানায়, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বেরিয়ে সরাসরি হযরত শাহজালাল বিমানবন্দরে চলে যান। সেখানে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে তাকে সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি।

এ বিষয়ে পুলিশের সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest