Google search engine

বিমানবন্দরে আটক সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুনাইদ আহমেদ পলক নয়াদিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরে দায়িত্বরত সেনাসদস্যদের তথ্যানুযায়ী, সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন এবং মাস্ক পরিহিত ছিলেন। কর্মচারীরা তাকে চিহ্নিত করে আটক করেন।

গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জুনাইদ আহমেদ পলকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী আজকের পত্রিকাকে জানিয়েছেন, রবিবার রাতের পর থেকে পলকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজিরও একই কথা জানিয়েছেন।

আজ শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পর নাটোরের সিংড়ায় জুনাইদ আহমেদ পলকের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। বিকেল ৪টার দিকে গোডাউন পাড়ায় পলকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং লুটপাটের ঘটনা ঘটে।

বিস্তারিত: https://www.ajkerpatrika.com/349684/হযরত-শাহজালাল-বিমানবন্দরে-থেকে-পলক-আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest