Google search engine

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএমের অভিজ্ঞ নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।

বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশকের বেশি সময় ধরে বাম রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত। তার আগে তিনি ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত উপমুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্য বিধানসভার সদস্য হিসেবে তিনি ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত নির্বাচিত হন। মন্ত্রীর পদেও দায়িত্ব পালন করেন। বুদ্ধদেব ভট্টাচার্য একজন কবি এবং সাহিত্যিক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ১ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest