Google search engine

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বন্ধের দিনেই

বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

আজ শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনেই তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

আবদুর রউফ পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আমলে নিয়োগ পেয়েছিলেন।

অর্থমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব থাকা অবস্থায় ২০২২ সালের জুলাই মাসে চার বছরের জন্য তাকে গভর্নরের দায়িত্ব দেয়া হয়েছিল।

সেই উদ্দেশ্যে চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই অবসর নিতে সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। এখন গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে হলো মেয়াদের দুই বছর বাকি থাকতেই।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সোমবার পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করার পর তিন দিনের সাধারণ ছুটি বাতিল করে ৬ আগস্ট মঙ্গলবার থেকে অফিস খোলার নির্দেশনা দেয়া হয়।

৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত তিন দিনের এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ৪ আগস্ট। ৬ আগস্ট অফিস খুললেও আব্দুর রউফ তালুকদার আর অফিসে আসেননি।

আজ শুক্রবার (৯ আগস্ট) ছুটির দিনে তিনি পদত্যাগ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে।

গত ৭ আগস্ট বুধবার গভর্নর এবং চার ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। পরে তারা ঠিক করেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে গভর্নরসহ শীর্ষ কর্মকর্তাদের অপসারণের দাবি সরকারের কাছে তুলবেন।

গভর্নর ও ডেপুনি গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ ছিল, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়ে কেন্দ্রীয় ব্যাংক নানা ‘অপকর্মে’ জড়িয়ে গেছে। ডেপুটি গভর্নররা কোনো কাজ ‘সঠিকভাবে’ করতে পারেন না। অর্থ পাচার আর্থিক কেলেঙ্কারির ঘটনাগুলোতে তারা সঠিক পদক্ষেপ নেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest