Google search engine

নিউজিল্যান্ডের চুক্তি প্রত্যাখ্যান করলেন কনওয়ে ও অ্যালেন

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন। তবে কনওয়ে কেবলমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সাদা বলের সিরিজ বাদে নিউজিল্যান্ডের সব আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবেন। শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন তিনি দক্ষিণ আফ্রিকার SA20 লীগে যোগ দেবেন।

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, কনওয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে স্থানান্তরিত হওয়ার পর এটিই হবে তার প্রথমবারের মতো সেখানে খেলা। অন্যদিকে, ফিন অ্যালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই ঝুঁকবেন। তবে তিনি বিশেষ পরিস্থিতিতে নিউজিল্যান্ডের জন্য বিবেচনায় থাকবেন। ধারণা করা হচ্ছে, অ্যালেন বিগ ব্যাশ লীগে (BBL) খেলতে যাবেন। কনওয়ে এবং অ্যালেন গত মাসে কেন্দ্রীয় চুক্তির তালিকায় ছিলেন, তবে এখন তাদের বদলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হবে।

ফিন অ্যালেন – ছবি: আইসিসি/গেটি ইমেজেস

ডেভন কনওয়ে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের দলে থাকবেন এবং তিনি ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি ম্যাচেও অংশ নেবেন।

কনওয়ে তার সিদ্ধান্তের বিষয়ে বলেন, “নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতার জন্য। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে আসা সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমার এবং আমার পরিবারের জন্য এটি এখন সঠিক পদক্ষেপ। ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা এখনও আমার কাছে সেরা অর্জন এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য আমি প্রচণ্ড উদগ্রীব।”

ডেভন কনওয়ে – ছবি: আইসিসি/গেটি ইমেজেস

NZC প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেন, “ডেভনের এই সিদ্ধান্তে আমরা আনন্দিত। বর্তমান পরিস্থিতিতে আমাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখার জন্য কিছু নমনীয়তা রাখা অত্যন্ত জরুরি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest