Google search engine

চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে জলাবদ্ধতা

বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সারাবছর ড্রেনের ময়লা জমে থাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। বর্ষা মৌসুমে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত এই আবাসিক এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস, বেশ কয়েকটি ক্লিনিক, স্কুল, জাতিসংঘ পার্কের মতো গুরুত্বপূর্ণ জায়গা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর এখনো পড়েনি।

ছবি: দাঊদ আরমান

আজ ২০ আগস্ট, ২০২৪ মাঝরাত থেকে প্রবল বৃষ্টিপাত হলে এলাকাটি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বন্যার ছবি থেকে স্পষ্ট যে, জলাবদ্ধতার কারণে স্থানীয়দের জন্য চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ছবি: দাঊদ আরমান

এখানকার জনগণ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা নিয়ে ভোগান্তির শিকার হলেও, পরিস্থিতির উন্নতির জন্য কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে এখানকার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে, যা স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে।

ছবি: দাঊদ আরমান

দৃশ্যমান জলাবদ্ধতার এই ছবিগুলো তুলেছেন দাঊদ আরমান। ছবিগুলোতে দেখা যায়, পাসপোর্ট অফিসের সামনের রাস্তা কার্যত অচল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কবে এই সমস্যার সমাধান হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে তাদের হতাশা বেড়ে চলেছে।

ছবি: দাঊদ আরমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest