Google search engine

হাসিনা ও আওয়ামী সরকারের সকল এমপির লাল পাসপোর্ট বাতিল

পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সকল সংসদ সদস্যের লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) আলী রেজা সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় এবং সংসদ বিলুপ্ত হওয়ায় তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে পাসপোর্ট অধিদপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান।

বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার পাসপোর্ট অধিদপ্তরকে জানাবেন বলেও জানান তিনি।

সেই সাথে শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভার সদস্য, চুক্তিভিত্তিক নিয়োগে যারা ছিলেন বর্তমানে নেই; বাধ্যতামূলক অবসরে যেসব সচিব গিয়েছেন, তাদের পাসপোর্ট বাতিলের ব্যাপারেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest