Google search engine

ওমানে ডাক্তারদের মিলনমেলা অনুষ্ঠিত

পলাশ শীল, ওমান থেকে

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমানের আল সুরে গত ২০ আগস্ট অনুষ্ঠিত হলো ডাক্তার এসোসিয়েশন-২০২৪ এর বার্ষিক মিলনমেলা।

ডা. শোয়েবের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে এবং ডা. মনীষা পাল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় ওমান এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

এসময় ডাক্তার এসোসিয়েশন মিলনমেলা-২০২৪ উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, ডা. সাফায়েত, ডা. আমিনুল, ডা. সাজ্জাদ ও ডা. জিসানসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডা. শরিফ সুমন।

পরে, মধ্যাহ্নভোজ শেষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা খেলাধুলার ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সবশেষে, সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আগত শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest