Google search engine

চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল আপাতত বন্ধ

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে যাওয়ায় এবং কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার বেলা ১২টার পর চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ঢাকা ও সিলেটের উদ্দেশে তিনটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে গেলেও সিলেটগামী ট্রেনটি রেললাইনে পানির কারণে ফেরত আনা হয়েছে।

চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা। ছবি : কালবেলা

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, “ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুমিল্লা ও সিলেটে কয়েকটি স্থানে রেললাইনে পানি জমে রয়েছে। এই অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। বন্যা পরিস্থিতির উন্নতি হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

রেল কর্মকর্তা সাইফুল আরও বলেন, “সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ছেড়ে গেছে। তবে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেরত আনতে বাধ্য হয়েছি।”

এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৪৩টি উপজেলা প্লাবিত হওয়ার পাশাপাশি ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদন: বন্যা: চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest