
গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) ভারত থেকে ২.২৫ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়ে নিয়েছে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে। ইউটিউব এই ভিডিওগুলো মুছে দিয়েছে গুজব, মিথ্যা তথ্য, ঘৃণামূলক বক্তব্য, ধর্মীয় উস্কানি এবং উৎসহীন কনটেন্টের জন্য।
একটি বিবৃতিতে ইউটিউব বলেছে, “প্রতিষ্ঠার প্রথম থেকেই আমাদের কমিউনিটি গাইডলাইনগুলো ক্ষতিকর কন্টেন্ট থেকে ইউটিউবকে রক্ষা করে আসছে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনসমূহ বিশ্বব্যাপী একইভাবে প্রয়োগ করা হয়, আপলোডকারীর স্থান বা কন্টেন্টের উৎস যাই হোক না কেন।”
ইউটিউবের তথ্যানুযায়ী, চতুর্থ ত্রৈমাসিকে বিশ্বের ৯৬% ভিডিও প্রথমে মেশিন দ্বারা ফ্ল্যাগ করা হয়েছিল। এসব ভিডিওর মধ্যে ৫৩.৪৬% কন্টেন্ট একবারও দেখা হওয়ার আগেই সরানো হয়, আর ২৭.০৭% ভিডিও এক থেকে ১০ বার দেখা হওয়ার পর মুছে ফেলা হয়।
সূত্র: নীতিমালা লঙ্ঘনের দায়ে ভারতের ২.২৫ মিলিয়ন ভিডিও সনাক্ত করেছে ইউটিউব























