
আমাজনের লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রজেক্ট কুইপার যুক্তরাষ্টের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে স্যাটেলাইট কনস্টেলেশন পূর্ণাঙ্গভাবে স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্প্রসারণের অংশ হিসেবে তারা ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যার মাধ্যমে কেনেডি স্পেস সেন্টারে তাদের মোট বিনিয়োগের পরিমাণ ১৪০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
নতুন ৪২,০০০ স্কোয়ার ফুটের ভবনটি ফ্লাইট হার্ডওয়্যার প্রক্রিয়া এবং সংরক্ষণ করার জন্য অতিরিক্ত জায়গা সরবরাহ করবে। এই সম্প্রসারণের ফলে প্রজেক্ট কুইপার তাদের ৩,২৩২ স্যাটেলাইটের কনস্টেলেশন মোতায়েনের জন্য নিয়মিত মিশনের পরিকল্পনা করতে পারবে। নতুন ভবনটি বিদ্যমান ১,০০,০০০ স্কোয়ার ফুটের স্যাটেলাইট প্রসেসিং ফ্যাসিলিটির পাশে স্থাপিত হবে।
“প্রজেক্ট কুইপারের অবকাঠামো সম্প্রসারণ আমাদের বিশ্বব্যাপী সুনিশ্চিত ব্রডব্যান্ড কানেক্টিভিটি সরবরাহের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে এবং ফ্লোরিডাকে মহাকাশ উদ্ভাবন ও কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে আরও উন্নত করবে,” বলেন আমাজনের পাবলিক পলিসি ও কমিউনিটি এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান হুসম্যান। নতুন সহায়ক সুবিধার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রিত স্টোরেজ এলাকা, রক্ষণাবেক্ষণ বেই, মাল্টিপারপাস ওয়ার্কস্পেস, এবং ভারী সরঞ্জাম স্থানান্তরের জন্য এয়ার লোড রিগিং ক্ষমতা থাকবে।
প্রজেক্ট কুইপারের সম্প্রসারিত স্যাটেলাইট প্রসেসিং সুবিধা স্যাটেলাইট শিপমেন্ট গ্রহণ, কাস্টম ডিসপেনসার সংযোগ এবং ব্লু অরিজিন, স্পেসএক্স, এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ) থেকে রকেটের সাথে ইন্টিগ্রেশন প্রক্রিয়া সহজতর করবে। আমাজন ইউএলএ এর সাথে তাদের লঞ্চ চুক্তির অংশ হিসেবে কেপ ক্যানাভেরালে ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিস আপগ্রেডে বিনিয়োগ করছে।
“আমাজন যে প্রজেক্ট কুইপার এ তাদের বিনিয়োগ বৃদ্ধি করেছে তা ফ্লোরিডার অসাধারণ অবস্থান এবং বিশ্বের শ্রেষ্ঠ অবকাঠামোর প্রমাণ,” বলেন লেফটেন্যান্ট গভর্নর জিনেট নুনেজ। “এই অংশীদারিত্বের মাধ্যমে, আমরা বৈশ্বিক মহাকাশ অর্থনীতিতে আমাদের নেতৃত্বকে আরও দৃঢ় করতে সক্ষম হব।”























