
উচ্চশিক্ষায় যারা বিদেশ যেতে চান তাদের জন্য বাংলাদেশের চট্টগ্রামভিত্তিক স্বনামধন্য উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ আয়োজন করছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো’
এই শিক্ষা মেলা আগামী ৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মেজবান হলে। চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই মেলায় যেসব দেশ ও শহরে উচ্চশিক্ষার ব্যাপারে তথ্য দেয়া হবে সেগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও দুবাই।
বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহীরা এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ, ভর্তি তথ্য ও গাইডলাইন, বিনামূল্যে এসেসমেন্ট, বৃত্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে সহযোগিতা পাবেন।
বিস্তারিত জানতে কল করতে পারেন: 01409965863 (হোয়াটসঅ্যাপ)
ঠিকানা: কাজীরবাগ, বাড়ি # ৮৭, সড়ক # ০৭, ওআর নিজাম রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ।























