Google search engine

৬ ব্যাংকে এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ

বাংলাদেশ ব্যাংক অনিয়ম, দুর্নীতি এবং বেনামি ঋণের অভিযোগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের ঋণ বিতরণ ও নতুন এলসি খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার ফলে ব্যাংকগুলোর গ্রাহক ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ব্যাংকগুলোর এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সেই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তিন হাজার কোটি টাকার সহজ ঋণেরও দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া, রপ্তানি উন্নয়ন তহবিলের সীমা না কমানোর আহ্বান জানিয়েছে তারা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান বিজিএমইএর নেতারা।

বৈঠকের সূত্র অনুযায়ী, বিজিএমইএর নেতারা গভর্নরকে জানিয়েছেন যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়াতে সহায়তার জন্য তিন হাজার কোটি টাকার সহজ ঋণ চাওয়া হয়েছে। বিজিএমইএ এই ঋণ সুদসহ আগামী এক বছরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। দাবির পরিপ্রেক্ষিতে, গভর্নর বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে, বিজিএমইএর নেতারা আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest