Google search engine

হঠাৎ টিকেট বুকিং বন্ধ করে দেয়া হয় ১৯ এপ্রিল

বন্ধ হয়ে গেল নভোএয়ার

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা নভোএয়ার তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে।

নভোএয়ার বন্ধ হয়ে যাবে অনেকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ১৯ এপ্রিল হঠাৎ টিকেট বুকিং বন্ধ করে দেয়ায় এই গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।

গত বছরের জানুয়ারির শেষের দিকে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দু’টি এটিআর ৭২-৫০০ মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দেয় বেসরকারি এই বিমানসংস্থাটি যেগুলো ইয়েতি বুঝে নেয় ১ ফেব্রুয়ারি।

সেই দু’টি এয়ারক্রাফট বিক্রি করে দেয়ার পর বর্তমানে পাঁচটি এয়ারক্রাফট আছে নভোএয়ার-এর বহরে।

ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইট চালিয়ে ২০১৩ সালের ৯ জানুয়ারি যাত্রা করেছিল নভোএয়ার।

দেশের ‘প্রথম’ এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার যাত্রীদের জন্য চালু করেছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম–স্মাইলস, কো-ব্র্যান্ডেড কার্ড, টিকেট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।

নভোএয়ার ঢাকা-কোলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে গত ২০১৬ সালের ডিসেম্বরে। ২০২০ সালে করোনা মহামারীর সময় এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ থাকার পর পরে চালু হলেও গত বছরের ১৬ সেপ্টেম্বর এই রুটে ফ্লাইট পরিচালনা ‘সাময়িকভাবে’ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, নভোএয়ার-এর আগে বাংলাদেশে বন্ধ হয়ে যায় ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest