Google search engine

হাতিরঝিল থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থেকে জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২৮ আগস্ট) বুধবার ভোররাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন এবং তিনি কল্যাণপুরে বসবাস করতেন। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে ছিলেন তিনি।

উদ্ধারকারী পথচারী সাগর জানান, রাতে হাতিরঝিলের পানিতে ডুবতে দেখার পর তিনি রাহানুমাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তিনি আর বেঁচে নেই।

রাহানুমা সারাহর পরিবারের সূত্রে জানা গেছে, তিনি একবছর আগে পরিবারকে না জানিয়ে সায়েদ শুভ্রকে বিয়ে করেছিলেন। সাম্প্রতিক সময়ে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন। ঘটনার দিন রাতে বাসায় না ফিরে, তিনি একজন ব্যক্তিকে দিয়ে বাসায় টাকা পাঠিয়েছিলেন। ফেসবুকেও তিনি লিখেছিলেন, “জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, রাহানুমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি এবং এই বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest