
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার জন্য অন্যতম প্রিয় গন্তব্যস্থল হলো কানাডা। উন্নত শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপের সুযোগ, সাশ্রয়ী টিউশন ফি, বসবাসের সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বিবেচনায়, শিক্ষার্থীদের মধ্যে কানাডায় পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে।
আজ আমরা কানাডায় উচ্চশিক্ষার জন্য ৯টি আকর্ষণীয় স্কলারশিপ সম্পর্কে জানাবো, যেগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী।
প্রেসিডেন্টস স্কলারশিপ:
ইউনিভার্সিটি অব উইনিপেগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা আংশিক টিউশন ফি মওকুফসহ সাড়ে তিন হাজার কানাডিয়ান ডলার পান।
মাস্টার্স অ্যাওয়ার্ডস অব এক্সিলেন্স:
ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে মাস্টার্স প্রোগ্রামের জন্য গবেষণাভিত্তিক এই স্কলারশিপ দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতি টার্মে আড়াই হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়।
মাস্টার্স অ্যাওয়ার্ডস অব এক্সিলেন্স
লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ:
টরন্টো বিশ্ববিদ্যালয় প্রদান করে লেস্টার বি পিয়ারসন স্কলারশিপ, যেখানে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফসহ আবাসন এবং আনুষঙ্গিক ফিসহ চার বছরের জন্য পূর্ণ সুবিধা দেওয়া হয়।
লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ
ইয়র্ক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম:
ইয়র্ক ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৬০ হাজার থেকে ১ লাখ কানাডিয়ান ডলারের স্কলারশিপ প্রদান করে, যারা একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে।
ইয়র্ক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম
হাম্বার কলেজ ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ:
হাম্বার কলেজ বছরে তিনবার জানুয়ারি, মে ও সেপ্টেম্বরে আবেদন করতে পারে এমন স্কলারশিপ দেয়, যা স্নাতক, ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা প্রোগ্রামের জন্য প্রদান করা হয়।
হাম্বার কলেজ ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ
এন্ট্রান্স স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট:
কার্লটন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪ হাজার থেকে ১৬ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ প্রদান করে, যেখানে ভর্তির সময় ৮০ শতাংশ বা তার বেশি গড় মানদণ্ড পূরণ করতে হয়।
এন্ট্রান্স স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া স্কলারশিপ:
এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পুরস্কার, স্কলারশিপসহ নানা ধরনের আর্থিক সহায়তা দেয়, যার জন্য প্রতি বছর ১০ মিলিয়ন কানাডিয়ান ডলার বাজেট বরাদ্দ থাকে।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া স্কলারশিপ
ইউনিভার্সিটি অব ক্যালগারি গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড:
ইউনিভার্সিটি অব ক্যালগারি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত অর্থায়ন করে।
ইউনিভার্সিটি অব ক্যালগারি গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড
ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপ:
এই বিশ্ববিদ্যালয়টি পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ১৮ হাজার এবং স্নাতকোত্তরের জন্য বছরে ১৪ হাজার কানাডিয়ান ডলারের স্কলারশিপ প্রদান করে।























