Google search engine

সেনাবাহিনীতে দুর্নীতি ও গুমের তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন

সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে বলেছিলেন যে, এসব ঘটনার তদন্ত চলছে। যদি তদন্তে দোষ প্রমাণিত হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, অনেক বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং এই প্রক্রিয়া সময়সাপেক্ষ, কারণ এটি অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করতে হবে।

সেনাপ্রধান আরও বলেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে চললেও এটি যথাযথভাবে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest