
বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওভারসিজ চাইনিজ এসোসিয়েশন ইন বাংলাদেশ।
শুক্রবার (৩১ আগস্ট) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে ৬টি ট্রাকে মোট ৬০ লাখ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ত্রাণ হিসেবে নিয়ে যায় সংগঠনটি।
মোট তিন হাজার ৯০০ প্যাকেট নিয়ে তিন জেলায় এসোসিয়েশনের তিনটি ইউনিট শুক্রবার সকালে ত্রাণ বিতরণ শুরু করে।
প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, লবণ, চিড়া, মুড়ি ও পানি বিশুদ্ধকরণ ওষুধ, টর্চ, স্যালাইন, বিস্কুট, লাইটার, মোমবাতি এবং কিছু দরকারি ঔষধ।
ওভারসিজ চাইনিজ এসোসিয়েশন ইন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ইউ কুরং ও রেন ওয়াংয়ের নেতৃত্বে একটি দল নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা প্রশাসনসহ অন্যান্যদের হাতে তুলে দেয় এক হাজার তিনশোটি প্যাকেট।























