Google search engine

৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান

সরকার পতনের একদফা আন্দোলনের পর বিভিন্ন থানায় হামলা এবং অস্ত্র লুটের ঘটনায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে কিছু উদ্ধার করা হয়েছে। তবে অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ অভিযান পরিচালিত হবে। ৩ সেপ্টেম্বরের মধ্যে লুট হওয়া অস্ত্র ফেরত না দিলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক জনগণকে গত ১৫ বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে এবং এসব অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী লুট হওয়া অস্ত্র ফেরত দিতে আহ্বান জানিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest