
ছাত্ররাজনীতিকে উপজীব্য করে ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হলো ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির একটি বিশেষ নাটক। সেন্ট্রাল মিউজিক এন্ড ভিডিও (সিএমভি)-এর ব্যানারে তৈরি নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান।
নাটকটি সিএমভি-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই সেটি অতিক্রম করেছে ১১ লাখ ভিউ।
নির্মাতা রুবেল হাসান নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায় কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!
এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’।

এতে ইয়াশ রোহান অভিনয় করেছেন ছাত্রনেতা সাগর চরিত্রে। আর তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।
রুবেল হাসান আরো বলেন, “ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।”
‘অবুঝ পাখি’ নাটকের লিংক: https://www.youtube.com/watch?v=VvIw2AAHlEs























