Google search engine

ভারতীয় ভিসা সেন্টারে সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু

২ সেপ্টেম্বর, সোমবার, আইভ্যাক সেন্টার থেকে জানানো হয়েছে যে, তারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।

সেন্টারের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে জরুরি মেডিকেল ও স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, ভিসার আবেদন সশরীরে জমা দেয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক।

আইভ্যাক আরও জানিয়েছে, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী জরুরি কারণে তৃতীয় দেশে ভ্রমণ করতে চান এবং ইতোমধ্যেই ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন, তাদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হচ্ছে।

এই সেবাগুলো আইভ্যাকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত সীমিত আকারে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest