Google search engine

সীমান্তে বিএসএফের গুলি

স্বর্ণা ও জয়ন্ত হত্যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিবাদ

সম্প্রতি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস ও জয়ন্ত কুমার সিংহ নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

গণমাধ্যমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়া এবং সদস্য সচিব বাপ্পী দে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, গত ০১ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের হাতে নিহত হন স্কুলছাত্রী স্বর্ণা দাস। ভয়ঙ্কর পরিস্থিতিতে, বিএসএফের রাইফেল দেখে ভীত স্বর্ণা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে গুলি লাগার ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই ০৮ সেপ্টেম্বর ২০২৪ গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান ১৫ বছর বয়সী কিশোর জয়ন্ত কুমার সিংহ। এ ধরনের নৃশংস ঘটনা সীমান্তে ক্রমবর্ধমানভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বর্ণা দাস (বামে) এবং জয়ন্ত কুমার সিংহ

প্রতিবাদলিপিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ২০২৩ সালে ৩১ জন, ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ১৮ ও ২৩ জন নিহত হয়েছেন। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫২২ বাংলাদেশি বিএসএফের নির্যাতনে প্রাণ হারিয়েছেন।

এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের পরেও কেন যথাযথ প্রতিবাদ বা কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাপ্পী দে। তিনি বলেন, “বছরের পর বছর বিএসএফ কর্তৃক এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটে চললেও, সাম্প্রতিক ঘটনাগুলোর পরেও যথাযথভাবে কোন জোরালো প্রতিবাদ কিংবা কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা আমাদের জায়গা থেকে বিষয়টি বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যেন এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সকলে সোচ্চার হয় এবং পরিস্থিতির উন্নতির জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণ করা হয়।”

আরও পড়ুন: বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে কিশোরের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest