Google search engine

শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের ১০৪ রানের বিশাল জয়

শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ের পর এবার নিজেদের দাপুটে খেলায় মাঠ মাতিয়েছে লাল-সবুজের দল।

অক্টোবরে আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ বাংলাদেশ দলের প্রস্তুতির অংশ। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গঠিত এই ‘এ’ দলটি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে খেলছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস হেরে বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নামে। ২০ ওভারে সংগ্রহ করে ১৬৪ রান। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায়।

শ্রীলংকায় ১০৪ রানের বড় জয় বাংলাদেশের

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন সাথি রানি। তাঁর সঙ্গে ৮০ রানের মূল্যবান জুটি গড়েন সুবহানা মুস্তারি, যিনি করেন ৩৯ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান।

বোলিংয়ে বাংলাদেশ দলের হয়ে রাবেয়া খান ৪ রানে ৪টি উইকেট শিকার করেন। সুলতানা ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পান মাল্কি মাদারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest