Google search engine

আন্দামান-নিকোবরের রাজধানীর নতুন নাম শ্রী বিজয়পুরম

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে “শ্রী বিজয়পুরম” রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো অঞ্চলটির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান জানানো। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক ঘোষণায় এই নাম পরিবর্তনের কথা জানান।

অমিত শাহ বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় অর্জিত বিজয়কে সম্মান জানাতেই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম রাখা হয়েছে। আগের নামটি ঔপনিবেশিক শাসনের স্মৃতি বহন করত, কিন্তু নতুন নাম আমাদের গৌরবময় ইতিহাসের প্রতীক।”

আন্দামান ও নিকোবরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দ্বীপপুঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবারের মতো ত্রিরঙ্গা উত্তোলন করেছিলেন। এখানেই সেলুলার জেলে বীর সাভারকার ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।”

এছাড়া জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের ২১টি দ্বীপের নাম পরমবীর চক্র বিজয়ীদের নামে রেখেছিলেন এবং রস দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ করেছেন।

সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেন, “পোর্ট ব্লেয়ার ছিল ঔপনিবেশিক যুগের নাম। শ্রী বিজয়পুরম আমাদের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরে এবং এটি এক প্রশংসনীয় সিদ্ধান্ত।”

এই নাম পরিবর্তনের মাধ্যমে শুধু ভারতের ইতিহাস নয়, আন্দামান-নিকোবরের কৌশলগত গুরুত্বও আরও স্পষ্ট হচ্ছে। এই দ্বীপপুঞ্জ এক সময় ছিল চোল সাম্রাজ্যের নৌবাহিনীর ঘাঁটি এবং বর্তমানে এটি ভারতের কৌশলগত ও উন্নয়নমূলক পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest