Google search engine

আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৩ আগস্ট পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪২২ জন বিএনপির নেতাকর্মী ও সমর্থক। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, “এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন এবং জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপির দীর্ঘদিনের সংগ্রামের ফল।”

তিনি আরও বলেন, “এই আন্দোলনের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের অপ্রকাশিত বেদনা—গুম হওয়া ছেলের ফেরার অপেক্ষা, স্বামী হারানোর বেদনায় স্ত্রীর আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের কান্না এবং কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। এসব কষ্টের ফসলেই চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলন গড়ে উঠেছে।”

মির্জা ফখরুল আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৪২২ জন শহিদ হয়েছেন, ২০২৩ সাল পর্যন্ত মোট শহিদের সংখ্যা এক হাজার ৫৫১ জন। গুম হওয়া মানুষের সংখ্যা ৪২৩, সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলে গুমের মোট সংখ্যা প্রায় ৭০০ জন। মামলা হয়েছে দেড় লাখের বেশি এবং আসামির সংখ্যা প্রায় ৬০ লাখ। এসব সংখ্যা কেবল বিএনপির ত্যাগের পরিচয় নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলের অবিচল সংগ্রামের প্রতিফলন।”

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপির লক্ষ্য কেবল কৃতিত্বের দাবী নয়, বরং স্বৈরাচার পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করা।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest