
বাংলাদেশে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।























