Google search engine

বাংলাদেশে কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পুলিশ সদর দফতর থেকে পাঠানো পরিসংখ্যান অনুযায়ী, ১ আগস্ট থেকে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, অনুপস্থিত সদস্যদের মধ্যে রয়েছেন ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গড়হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেওয়া ৩ জন এবং অন্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest