Google search engine

লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ যোদ্ধা সহ নিহত ৯

লেবাননে যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইস পেজার বিস্ফোরণে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধা ও এক শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ হাজার ৭৫০ জন।

আহতদের মধ্যে রয়েছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুত ও আরও বেশ কয়েকটি শহরে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে একযোগে অসংখ্য পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের অনেকেই হিজবুল্লাহ’র যোদ্ধা কারণ তারা যোগাযোগের জন্য পুরনো এই প্রযুক্তিটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

হিজবুল্লাহ সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করে না কারণ মোবাইল ফোন হ্যাকারের খপ্পরে পড়তে কিংবা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেগুলোকে ট্র্যাক করতে পারে।

তাই এসব বিস্ফোরণের জন্য হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল তা অস্বীকার করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, যে পেজারগুলোতে বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর বিভিন্ন ইউনিট ও ইন্সটিটিউশনের কর্মীরা ব্যবহার করতো। এসব বিস্ফোরণে তাদের অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী পরস্পরের বিরুদ্ধে গোলাগুলি বর্ষণ করে আসছে যে কারণে ওই অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যোগাযোগের জন্য হিজবুল্লাহ ব্যাপকভাবে পেজারের ওপর নির্ভরশীল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest