Google search engine

আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানিতে ধস

গত আগস্ট মাসে বাংলাদেশে ভারতের রপ্তানি ২৮ শতাংশ হ্রাস পেয়েছে। ভারতীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে যেখানে ৯৪৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, চলতি বছরের একই সময়ে তা কমে ৬৮১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস খাত থেকে অর্ডার কমে যাওয়ায় ভারতীয় টেক্সটাইল শিল্পে এর বড় প্রভাব পড়েছে।

রেটিং এজেন্সি ক্রিসিল জানিয়েছে, বাংলাদেশের তুলা রপ্তানি কমায় ভারতের গার্মেন্টস খাতে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যদিও এই পরিস্থিতির জন্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রধান কারণ নয়, তবে দীর্ঘমেয়াদী অস্থিরতা হলে ভারতের কিছু রপ্তানি খাতে আরও সংকট দেখা দিতে পারে।

ভারতের অন্যতম পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান রেমন্ডের সিএমডি গৌতম সিংহানিয়া আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের গার্মেন্টস শিল্প নতুন উচ্চতায় যেতে পারে। তিনি মনে করেন, তাদের কোম্পানি বৈশ্বিক ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest