Google search engine

ফেনীতে বন্যাদুর্গতদের নতুন ঘর তৈরি করে দিলো চীনা কোম্পানি হুয়াওয়েই

সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বাংলাদেশের কয়েক জেলার মানুষ। গৃহহীন এসব মানুষের পাশে দাঁড়িয়েছে চীনা কোম্পানি হুয়াওয়েই।
সম্প্রতি ফেনী জেলার পশুরাম থানার কয়েকটি পরিবারকে নতুন ঘর তৈরি করে দিয়েছে হুয়াওয়েই বাংলাদেশ।
কোম্পানিটির এমন উদ্যোগের ফলে এই পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে আশ্রয়হীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছিল এই পরিবারগুলো। নতুন ঘর পাওয়ায় তারা এখন নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে।
নতুন ঘর পাওয়া ব্যক্তিদের একজন তাহের। তিনি পশুরামে একটি মাদ্রাসায় রান্নার কাজ করেন। বন্যার সময় তিনি মাদ্রাসায় কাজে থাকায় জানতেও পারেননি যে তার ঘর ভেসে গিয়েছে, এরপর পরিবারকে উদ্ধার করে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে রাখেন প্রায় ১০দিন।
ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এই মানবিক কাজের জন্য তিনি চীনা কোম্পানিটিকে ধন্যবাদ জানান।
হুয়াওয়েই’র পক্ষ থেকে জানানো হয়, তারা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।
স্থানীয় প্রশাসনও তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এই ধরনের সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় একটি অনুপ্রেরণা।
সূত্র: সিএমজি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest