
উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ৬টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন।
চিলিন-১ খুয়ানফু ০২বি নামের উপগ্রহগুলো লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটে বেইজিং সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়। সেগুলো সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
এই উৎক্ষেপণ লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।
সূত্র: সিএমজি























