Google search engine

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে আসছে চীনা মেডিকেল টিম

গত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সহায়তা দিতে আজ রোববার দুপুরে ঢাকা আসছে চীনের একটি বিশেষ মেডিকেল টিম।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে চীনা সরকার এই মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, চীনের শীর্ষ হাসপাতাল ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই মেডিকেল টিমটি আজ দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এই টিমের সদস্যরা মূলত আন্দোলনে গুরুতর আহতদের উন্নতমানের চিকিৎসা প্রদান করবেন। আন্দোলনের সময় সংঘর্ষে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা সুবিধা দিতে এই বিশেষ দলটি কাজ করবে। ইতোমধ্যেই ঢাকা ও এর আশেপাশের হাসপাতালগুলোতে ভর্তি থাকা আহতদের চিকিৎসা প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন। চীনা দূতাবাসের পক্ষ থেকে আগামীকাল মেডিকেল টিমের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে চীনা মেডিকেল টিমকে স্বাগত জানাবেন। এছাড়া ঢাকার চীনা দূতাবাসের একাধিক কর্মকর্তাও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest