Google search engine

বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর সঙ্গে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের দিলাওয়ার এ বাইডেনের ব্যক্তিগত বাসভবনে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্কে কূটনৈতিক কয়েকটি সূত্র থেকে জানা যায়, মোদি আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। এছাড়াও বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে বলে জানা গেছে।

মোদি এক এক্স-পোস্ট (পূর্বের টুইটার) এ এই বৈঠকের সফলতার কথা উল্লেখ করে একটি ছবি শেয়ার করেন। তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আলোচনার প্রসঙ্গ শুরু হয় ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দিল্লি তে চলে গেলে। পরবর্তীতে আগস্টের শেষ সপ্তাহে মোদি ও বাইডেনের মধ্যে একটি টেলিফোন আলাপে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

মোদি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাইডেনের সহযোগিতা চান, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার জন্য।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগামীকাল সোমবার রাতে নিউইয়র্ক রওনা দেওয়ার কথা রয়েছে। তবে মোদির সাথে ইউনূসের অবস্থানের সময় না মেলায় তাঁদের মধ্যে কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

তবে ২৪ সেপ্টেম্বর ইউনূস ও বাইডেনের মধ্যে একটি বৈঠক আয়োজনের বিষয়ে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest