Google search engine

বাদ দেয়া হলো সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলরদেরও

বাংলাদেশে গত ৫ আগস্ট শেখ হাসিনা’র সরকারের পতনের পর সব সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের পর এবার বাদ দেয়া হলো কাউন্সিলরদেরও।

বাংলাদেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দু’টি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

১২ সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এই সিটি করপোরেশনগুলোর মধ্যে শুধু রংপুরে মেয়র ছিলেন জাতীয় পার্টির। বাকি ১১টিতেই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ সমর্থিতরা।

একই দিন আরেকটি প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest