Google search engine

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে জাতিসংঘে প্রথম প্রস্তাব পাশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তথ্য-প্রযুক্তির অন্যতম আলোচিত বিষয়। এআই এর সুবিধাসমূহ এবং ঝুঁকি নিয়ে একটি আন্তর্জাতিক নির্দেশিকা প্রণয়নের জন্য কাজ করছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম গ্লোবাল রেজুলেশন পাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির সহ-প্রস্তাবক ছিল আরও ১২৩টি দেশ।

জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি সদস্য দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটিকে এআই সম্পর্কিত বিশ্বের বিভিন্ন দেশের ধারাবাহিক উদ্যোগের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এআই প্রযুক্তির প্রভাব এত বেশি যে বিভিন্ন রাষ্ট্র ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এআই বিষয়ে নিয়মকানুন তৈরির জন্য কাজ করছে। এআইয়ের কারণে সামাজিক বা আর্থিক ঝুঁকি যেন কম হয়, সেজন্য আইন প্রণয়নের কাজও চলছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ব্যবহারে নানা ঝুঁকি তৈরি হতে পারে, যা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষা, প্রচার এবং বিকাশে বাঁধা তৈরি করতে পারে। আর তাই বিশ্বের প্রায় সব দেশই এআইয়ের বিকাশ নিয়ে চিন্তিত। ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিরাপদ রাখতে প্রথম আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছিলো। এআই আইন তৈরির বিষয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ এগিয়ে রয়েছে বলে ধারণা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা সম্প্রতি এআই প্রযুক্তি তত্ত্বাবধানে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিয়ম নিয়েও কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এআই নিয়ন্ত্রণের জন্য আইন করতে চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest