
চট্টগ্রামের পটিয়াতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও লবণবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া-বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় হাক্কানি পেপার মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলো অটোরিকশার যাত্রী ফাহিম (৫), তার ফুফু রুমি (২৫) ও অটোরিকশা চালক আনোয়ার (৫৫)।
ফাহিম ও রুমির বাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে আর চালকের বাড়ি বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরিফ এলাকায়।
জানা গেছে, গভীর রাতে অটোরিকশাটি যাত্রী নিয়ে পটিয়ার দিকে এবং ট্রাকটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি মিলিটারি পুল থেকে সজোরে নামার সময় সর্বোচ্চ গতিতে পুলে উঠতে থাকা ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ট্রাকটিতে প্রায় ৮ টন লবণ বোঝাই ছিল। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।























