Google search engine

যুক্তরাষ্ট্রের মেজর লিগে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কামিন্সের চার বছরের চুক্তি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ফ্র্যাঞ্চাইজির হাই প্রোফাইল খেলোয়াড় হিসেবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স। কামিন্সের এই চুক্তি যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তিনি ইতিপূর্বে কেবলমাত্র ইন্ডিয়ার আইপিএলে খেলেছেন এবং ২০১৮-১৯ মৌসুমের পর থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও অংশগ্রহণ করেননি।

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রকাশিত এক বিবৃতিতে কামিন্স বলেন, “এমএলসি দ্রুত গতিতে উন্নতি করছে এবং যুক্তরাষ্ট্র ক্রিকেটের জন্য বিশাল সম্ভাবনাময় । ক্রিকেট আমার প্রধান ফোকাস হলেও, মালিকপক্ষের প্রস্তাবিত বৈশ্বিক নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনাসমূহ, বিশেষত সিলিকন ভ্যালির সুযোগ-সুবিধাগুলো আমার জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে।”

এমএলসি এই বছর ৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী বছরের জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, যেখানে তারা দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি২০আই ম্যাচ খেলবে। উল্লেখ্য, প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট ও ওডিআই অধিনায়ক। তিনি টি২০আই ক্রিকেটে নেতৃত্ব না দিলেও ২০২৪ সালের আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তুলতে সাহায্য করেন।

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার জেক ফ্রেসার-ম্যাকগার্ক এই মৌসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে কামিন্সের সঙ্গে যোগ দেবেন। আরেক ফ্র্যাঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডম গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড এবং স্টিভেন স্মিথ সহ একাধিক হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে। ওয়াশিংটন নিউজিল্যান্ডের রাচিন রাভীন্দ্রকেও চুক্তিবদ্ধ করেছে।

২০২৪ সালের অন্যান্য হাই প্রোফাইল এমএলসি সাইনিংগুলির মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে বাংলাদেশের সাকিব আল হাসান এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, শেফার্ড এমআই নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্টজে এবং ওয়েস্ট ইন্ডিজের রোমারিও, টেক্সাস সুপার কিংসে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং সিয়াটল অর্কাসে দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার এবং ওয়েস্ট ইন্ডিজের ওবেড ম্যাককয়।

এমএলসি তার দ্বিতীয় মৌসুমে লিস্ট এ স্ট্যাটাস অর্জন করেছে, যা সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০’র পর আইসিসি কর্তৃক অনুমোদিত দ্বিতীয় অ্যাসোসিয়েট-রান ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest