
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের বিমান হামলায় তাদের প্রধান নেতা সাঈদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেইসঙ্গে গাজা ও ফিলিস্তিনের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের সুরক্ষায়ও তারা লড়াই করে যাবে।
হিজবুল্লাহ তাদের নেতা নাসরাল্লাহর মৃত্যুর খবর জানানোর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হয়েছেন।
ইসরায়েলের হত্যাকাণ্ডের শিকার হওয়ার ভয়েই বহু বছর ধরে নাসরাল্লাহ জনসম্মুখে আসেননি। তিনি মধ্যপ্রাচ্যে সবচেয়ে সুপরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।
হিজবুল্লাহ তার মৃত্যুর খবর জানালেও দলের পরবর্তী নেতা কে হবেন তা বিবৃতিতে জানায়নি।























