Google search engine

চীনে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপে ৯০০ শতাধিক পালসার শনাক্ত

কাজ শুরুর পর থেকে চীনের কুইচৌ প্রদেশে স্থাপন করা বিশ্বের সবচেয়ে বড় ফিল্ড রেডিও টেলিস্কোপটি শনাক্ত করে চলেছে মহাকাশের দূরবর্তী শক্তিশালী নক্ষত্রের উপস্থিতি। এ পর্যন্ত এতে ধরা পড়েছে ৯০০টিরও বেশি পালসার নক্ষত্র।
পাঁচশ মিটার ব্যাসের এই টেলিস্কোপের নাম ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট। চীনের মহাকাশ অনুসন্ধান গবেষণাকে যা এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে।
সর্বশেষ আবিষ্কারসহ ফাস্টে এখন পর্যন্ত ৯০০টি পালসার ও ১২০টি বাইনারি পালসার ধরা পড়েছে। এর মধ্যে ফেইন্ট বা অনুজ্জ্বল নক্ষত্র আছে ৮০টি।
পালসার হলো দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র, যা বড় নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ওই নক্ষত্রের কেন্দ্র থেকে তৈরি হয়।
সম্প্রতি ৫৭ মিলিসেকেন্ডের পালসারগুলোকে পর্যবেক্ষণ করে ন্যানোহার্টজ মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের প্রমাণও খুঁজে পেয়েছে চীনের ফাস্টা টেলিস্কোপ। আর এতে করে চীনের সমসাময়িক জ্যোতির্পদার্থবিদ্যায় রচিত হতে পারে নতুন অধ্যায়।
সম্প্রতি এই ফাস্টের অতি-উচ্চ সংবেদনশীল প্রযুক্তিতে ধরা পড়েছে ফাস্ট রেডিও বার্স্ট বা দ্রুত গতির রেডিও তরঙ্গের বিচ্ছুরণ।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest