Google search engine

নোয়াখালীর সাবেক এমপি একরামুল চট্টগ্রামে গ্রেপ্তার

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেইন থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-র‌্যাব।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতাল বিরোধীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মো. খোকন নামে ১৭ বছর বয়সী এক পরিবহন শ্রমিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০ লাখ নগদ টাকাসহ বেশ কিছু বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে।

একরামুল করিমের বিরুদ্ধে এলাকায় পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ করেন তার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তিনি সংসদ সদস্য হওয়ার পর তার স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। গত মে মাসে সুবর্নচর উপজেলা নির্বাচনে তার ছেলে শাবাব করিম চৌধুরী নির্বাচিত হন চেয়ারম্যান।

এর বাইরে ভাই সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ভাতিজা জহিরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র।

স্থানীয়দের অভিযোগ তার পরিবারের কমপক্ষে এক ডজন সদস্যকে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন একরামুল করিম।

পরিবহন শ্রমিক মো. খোকন নিহতের ঘটনায় খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামী করে গত ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest