Google search engine

বাংলাদেশে তিন পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা

বাংলাদেশের তিন পার্বত্য জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

রবিবার (৬ অক্টোবর) এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটকদের এ তিনটি জেলা ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সংঘটিত সহিংসতার ঘটনায় বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest