
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, শুক্রবার রাতে রাশিয়ার ভূখণ্ডের ওপর হামলা চালানোর চেষ্টা করা ইউক্রেনের ৪৭টি ড্রোন ধ্বংস ও প্রতিহত করা হয়েছে। এই ড্রোনগুলো রাশিয়ার ক্রাসনোদার, কুরস্ক, বেলগোরদ অঞ্চল এবং আজভ সাগরের ওপর আক্রমণের উদ্দেশ্যে উড়ানো হয়েছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনকে সফলভাবে ধ্বংস করতে পেরেছে। এর মধ্যে ১৭টি ড্রোন ক্রাসনোদার অঞ্চলে, ১৬টি আজভ সাগরের ওপর, ১২টি কুরস্ক অঞ্চলে এবং ২টি বেলগোরদ অঞ্চলে প্রতিহত করা হয়েছে।
বেলগোরদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানিয়েছেন, ইউক্রেনীয় গোলাগুলির ফলে ওই অঞ্চলে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে।























