Google search engine

অপরাধ করলে রাজনৈতিক পরিচয়েও ছাড় নয়: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম শনিবার বলেছেন, অপরাধ করলে রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ পার পাবে না। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকা কঠোর থাকবে। বিশেষ করে দুর্গাপূজার পর ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মাদক সমস্যা এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সক্রিয় থাকবে এবং অপরাধ দমনে জনগণের তথ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইজিপি জনগণকে আহ্বান জানান, কোনো অপরাধ বা সন্ত্রাসী কার্যকলাপের তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে, এবং প্রতিশ্রুতি দেন যে এসব তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest