Google search engine

কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত, বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে। ফলে সারাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। এর আগে, ২০ জন কর্মকর্তাকে বরখাস্ত এবং ১০ জনের বিরুদ্ধে মামলা হওয়ায় প্রতিবাদস্বরূপ বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবি বাস্তবায়নের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউনের পাশাপাশি ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দিয়েছিল। বৃহস্পতিবার ৬১টি সমিতির আওতাধীন জেলাগুলোর কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে প্রতিবাদ জানায়, যা ভোগান্তির শিকার করে লাখ লাখ গ্রাহককে।

আন্দোলনের সময় বেশ কয়েকজন কর্মকর্তা আটক হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে আলোচনা করার পর আটকদের মুক্তি এবং সমস্যা সমাধানের আশ্বাস পেলে কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত করা হয়।

আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম জানান, মামলাগুলো প্রত্যাহার করা এবং আটকদের মুক্তির প্রতিশ্রুতি পাওয়ায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যা এখনও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest