Google search engine

নাগরিকসেবায় যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাফল্য

যুক্তরাজ্যের সর্বশেষ বার্ষিক রেসিডেন্টস সার্ভে (ARS) এর তথ্য অনুযায়ী, বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাজে বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রসঙ্গত, টাওয়ার হ্যামলেটসে প্রায় ৪৩,৫৬১ জন বাংলাদেশি রয়েছেন।

একটি স্বাধীন জরিপে দেখা গেছে, কাউন্সিলের সেবা এবং কার্যক্রমে জনমনে ইতিবাচক অনুভূতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার সমিতির (LGA) জাতীয় গড়ের তুলনায় টাওয়ার হ্যামলেটস বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

গত দুই বছরে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেশ কিছু বড় বিনিয়োগ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের একমাত্র স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে সকল প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল সরবরাহ করা; নতুন YoungTH যুব সেবায় ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ; এবং বিনোদন কেন্দ্রগুলোকে নতুন Be Well ব্র্যান্ডে চালু করা। এছাড়া আবর্জনা পরিষেবা সহ বেশ কিছু বিভাগে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে।

সাম্প্রতিক জরিপের প্রধান কিছু তথ্য হলো:

  • ৮৪% মানুষ তাদের স্থানীয় এলাকায় সন্তুষ্ট (জাতীয় গড় ৭৪%)
  • ৬৬% মানুষ কাউন্সিলের উপর বিশ্বাস রাখে (জাতীয় গড় ৫৫%)
  • ৯০% মানুষ স্থানীয় এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান করেন (জাতীয় গড় ৭৭%)
  • ৫১% মনে করেন কাউন্সিল সঠিক মানের পরিষেবা সরবরাহ করে (জাতীয় গড় ৪০%)
  • ৬৫% মনে করেন তারা কাউন্সিল থেকে যথাযথ তথ্য পান (জাতীয় গড় ৫৪%)
  • ৫৯% মনে করেন কাউন্সিল বাসিন্দাদের উদ্বেগের ব্যাপারে কাজ করে (জাতীয় গড় ৪৯%)
  • ৯৫% মানুষ দিনে নিরাপদ বোধ করেন (জাতীয় গড় ৯২%)

বাসিন্দাদের উন্নত সেবা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেশ কিছু সেবায় জনসন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • আবর্জনা সংগ্রহ: ৬৯% (৫% বৃদ্ধি)
  • রাস্তা পরিষ্কার: ৬৩% (৯% বৃদ্ধি)
  • রাস্তা আলো: ৭৯% (১০% বৃদ্ধি)
  • পার্ক এবং সবুজ এলাকা: ৮১% (১৪% বৃদ্ধি)
  • পুনর্ব্যবহারযোগ্য সেবা: ৭৩% (১১% বৃদ্ধি)

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন:

“আমরা আমাদের কঠোর পরিশ্রম এবং কাউন্সিল সেবায় বিনিয়োগের ফল দেখতে শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো দেশের সেরা স্থানীয় কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি হওয়া এবং আমি আনন্দিত যে আমরা প্রায় সবক্ষেত্রেই জাতীয় গড়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছি।

“একটি বসবাসের জায়গা হিসেবে হিসেবে ৮৪% মানুষ তাদের স্থানীয় এলাকায় সন্তুষ্ট এবং ৯০% বাসিন্দা বলেন যে, বিভিন্ন পটভূমির মানুষজন একে অপরের সাথে ভালোভাবে মিলে মিশে থাকে। টাওয়ার হ্যামলেটস ইতিমধ্যেই দেশের সবচেয়ে জনবহুল এবং দ্রুত বর্ধনশীল স্থান এবং এই ফলাফলগুলো এরই প্রমাণ।”

বাসিন্দাদের প্রধান উদ্বেগ: খরচ এবং অপরাধ

জীবনযাপনের খরচ এবং সামাজিক অপরাধকে বাসিন্দারা প্রধান দুটি উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। জরিপে দেখা গেছে, ৪০% বাসিন্দা খরচের বিষয়ে উদ্বিগ্ন আর অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে ৪২% বাসিন্দার।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কম আয়ের পরিবারদের জন্য নতুন নীতিমালা চালু করেছে, যা তাদের ট্যাক্স এবং অন্যান্য খরচ সামলাতে সাহায্য করবে। এছাড়াও, সাম্প্রতিক এক নীতিমালা অনুযায়ী বয়স্ক বাসিন্দাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • টাওয়ার হ্যামলেটসের জনসংখ্যা ২০১১ থেকে ২০২১ এর মধ্যে ২২.১% বৃদ্ধি পেয়েছে। এখন এখানে ফুটবল মাঠের আকারের একেকটি এলাকায় গড়ে ১১২ জন বাস করেন, যেখানে জাতীয় গড় মাত্র ৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest