Google search engine

তেল ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের জন্য নিলাম করতে যাচ্ছে কুয়েত

কুয়েতের আপস্ট্রিম তেল কার্যক্রম পরিচালনাকারী সরকারি মালিকানাধীন কর্তৃপক্ষ Kuwait Oil Company (KOC) দেশটির মুত্রাবা তেল ক্ষেত্রের উন্নয়নের জন্য 3-D Seismic জরিপ পরিচালনা করেছে।

কুয়েত ১৫ বছর আগে আবিষ্কৃত এই তেলক্ষেত্রের উন্নয়নের জন্য নিলাম করতে প্রস্তুতি নিচ্ছে। Kuwait Petroleum Corporation (KPC) চারটি আন্তর্জাতিক কোম্পানিকে বিড করার জন্য আমন্ত্রণ জানাতে পারে। মুত্রাবা তেল ক্ষেত্রটি উত্তর-পশ্চিম কুয়েতে অবস্থিত এবং উন্নয়ন সম্পন্ন হলে এটি প্রতিদিন ৩০,০০০ ব্যারেলের বেশি তেল উৎপাদন করতে পারবে।

এই বছরের শুরুতে, OPEC-এর পঞ্চম ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) উৎপাদক কুয়েত উল্লেখযোগ্য পরিমাণ তেল এবং গ্যাস আবিষ্কারের ঘোষণা দেয়। এটি দেশের হাইড্রোকার্বন রিজার্ভ বাড়ানোর প্রচেষ্টায় একটি বড় মাইলফলক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ফাইলাকা দ্বীপের পূর্বে অবস্থিত নতুন আল-নোকাথা ক্ষেত্রটি প্রায় ২.১ বিলিয়ন ব্যারেল লাইট অয়েল এবং ৫.১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ধারণ করছে যা প্রায় ৩.২ বিলিয়ন ব্যারেল তেলের সমতুল্য। আল-নোকাথা ক্ষেত্রটি প্রায় ৯৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার রিজার্ভ কুয়েতের আগামী তিন বছরের তেল উৎপাদনের সমান।

বর্তমানে, এই ক্ষেত্রটি প্রতিদিন প্রায় ২,৮০০ ব্যারেল লাইট অয়েল এবং ৭ মিলিয়ন ঘনমিটার সহযোগী গ্যাস উৎপাদন করছে। গত বছর কুয়েত তার তেল উৎপাদনের ক্ষমতা ৪ বছরে দৈনিক ৩.১৫ মিলিয়ন ব্যারেল (bpd) বাড়ানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলো যা তখন ছিল দৈনিক ২.৭ মিলিয়ন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেলের রিজার্ভের মালিক কুয়েত, একই সময়ে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ৭৯% বাড়িয়ে দৈনিক ৯৩০ মিলিয়ন ঘনফুট করার লক্ষ্য রাখছে। তারা পরিশোধনের ক্ষমতা দৈনিক ১.৪৫ মিলিয়ন এ উন্নীত করার পরিকল্পনাও করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest